সম্পাদক
মাহমুদুল হাসান মাহফুজ, নরসিংদী প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, আমরা সবাই বাংলাদেশী। আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ নেই, ছিলোনা এবং ভবিষ্যতেও ভেদাভেদ করবোনা। হিন্দুদের ধর্মীয় উৎসবে সবাই যেভাবে সকলে যোগ দেয় এবং মুসলিমদের ঈদের উৎসবেও একইভাবে সকলে অংশগ্রহণ করে।
বুধবার রাতে পলাশ উপজেলার ঘোড়াশালে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন ৷ এসময় পলাশ উপজেলার বিভিন্ন মন্দিরে ব্যক্তিগত ভাবে অনুদান বিতরণ করেন। ড. আব্দুল মঈন খান আরও বলেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে এসেছি। এখানে আমরা সবাই সমান। আমরা কারও সঙ্গে কারও বিভেদ করি না।
পলাশ থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার দাস ও সাধারণ সম্পাদক শুভ্রত চন্দ্র ভৌমিক প্রমূখ।
এসময় যুগ্ন সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক আবুবকর,পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিএনপির মিডিয়া সন্ময়কারী হাজী জাহিদ, ঘোড়াশাল পৌরসভার সভাপতি এম এ ছাত্তার,সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার, যুগ্ন সাধারন সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, যুগ্ন সম্পাদক মহিউদ্দীন চিসতী,
ঘোড়াশাল পৌরসভার মহিলা দলের সভাপতি কাউন্সিলর শাহানা পারভীন,পলাশ উপজেলা যুবদলের আহব্বায়ক নেছার খান,সদস্য সচিব বখতিয়ার,ঘোড়াশাল পৌরসভার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন সদস্য সচিব ইউছুফ বীন শাহীনসহ পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

