সম্পাদক

নিউজ ডেস্ক:

আগামীকাল ১৫ অক্টোবর থেকে চালু হবে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন। ২ মাস ২৭ দিন পর চালু হতে যাচ্ছে স্টেশনটি।

আজ ১৪ অক্টোবর সোমবার উত্তরায় ডিএমটিসিএল কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামীকাল (১৫ অক্টোবর) মঙ্গলবার মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনটি চালু হবে।