সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:

জমি সক্রান্ত বিরোধে ১৪ অক্টোবর সোমবার ঘোড়াশালের ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামে সন্ত্রাসীদের দ্বারা একই পরিবারের পাঁচ জন আহত হন।জানা গেছে ‘গত ১৪ অক্টোবর আদালতের নির্দেশে চলমান মামলার দখলের প্রতিবেদন আনতে যান ইউনিয়ন ভূমি কর্মকর্তা।

এরই জের ধরে বাবা জাফর ভূইয়া ছেলে সাকিল ভূইয়া, ভাই কায়েম ভূইয়া, কাশেম ভূইয়া, সায়েম ভূইয়া ও আরো কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে আহত করে একই পরিবারের পাঁচজনকে। আহতরা হলেন ছমির ভুঁইয়া, তার স্ত্রী, বড় ছেলে, ছেলের বউ, মেয়ে ও মেয়ের জামাই। আহতরা সকলে গুরুতর অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও সন্ত্রাসীরা তাদের বাড়ি ঘরে ভাংচুর ও লুট পাট চালায়। ভুক্তভোগীরা জানান এর আগেও বিভিন্ন ভাবে তাদের উপর হামলা করা হয়। ঘটনান কয়েক দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও কাউকে ধরেননি বলা জানান ভুক্তভোগী পরিবার। নানান হুমকিতে বাড়িতে থাকতেও ভয় পাচ্ছেন এই আহত পরিবার।