মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

এডুকেয়ার স্কুলের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে- সনদপত্র, নগদ অর্থ বিতরণ ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩০ অক্টোবর দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এডুকেয়ার স্কুল এন্ড কলেজে এডুকেয়ার স্কুল এন্ড কলেজের আয়োজনে, বাংলাদেশ কিন্টার গার্টেন ফাউন্ডেশন ও ফুল শিক্ষা বৃত্তির অর্থায়নে, ফাইট আন্টিল লাইট( ফুল) এর পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে ১৭ জন শিক্ষার্থীকে সনদপত্র, নগদ অর্থ বিতরণ ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ শিক্ষাবৃত্তি পরীক্ষায় ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থী অভিভাবক বৃন্দ।