মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

বিগত সাড়ে ১৫ বছরে মুসলমানদের ধর্মসভা করতে দেয়নি ফ্যাসিট হাসিনা সরকার।যেদেশে ৯০ ভাগ মুসলমান সেই দেশে ইসলাম ধর্ম কে যারা ধ্বংস করতে চেয়েছিল তাদের এদেশে থাকার অধিকার নাই।

বিশ্বে সবচেয়ে শক্তিশালী ধর্ম ইসলাম।ইসলাম কে ধ্বংস করতে চেয়েছিল  হুইদিরা,কিন্ত তারাও পারেনি।আগামীতে  কেউ পারবে না।ইসলাম কে ধ্বংস করতে ইসলামী বক্তাদের জঙ্গি বানিয়ে  মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছে। ধর্মসভায় বক্তব্য দিলে মাইক কেড়ে নিয়েছে আওয়ামী ফ্যাসিট হাসিনা সরকার।

বৃস্পতিবার রাত ৯ টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদঘর  জামে মসজিদের আয়োজনে বিশাল ইসলামী জালসায় প্রধান অতিথির বক্তব্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ কথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন,পৌর বিএনপির সভাপতি আব্দুল হাফিজ,সাধারন সম্পাদক জাকির হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।