নিউজ ডেস্ক

সোমবার বিএনপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গণ অভ্যুত্থানে নিহতের পরিবার এবং আহতদের পাশে দলমত নির্বিশেষে সকলের দাঁড়ানো উচিৎ।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের অধীনে, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশে তাদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করা হবে।’

তারেক রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মূল্যায়ন হওয়া উচিত এবং আহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বিএনপি।’ 

তারেক রহমান জানান, ‘আহতদের দ্রুত সুস্থ হয়ে উঠতে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আহত ও শহীদদের পরিবারের প্রতি আমাদের দায়িত্ব অনেক বড়। আমরা তাদের পাশে আছি এবং আগামীতে তাদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করবে বিএনপি।’