মোঃ মোবারক হোসেন
নরসিংদীর মনোহরদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মোহাইমিন আল জিহান। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকতা এম এ মোহাইমিন আল জিহান বলেন, উপজেলা প্রশাসনের কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের সাথে একীভূত হয়ে একই সাথে কাজ করার মাধ্যমে নতুন মনোহরদী যাতে একটি মডেল উপজেলা হিসেবে বাংলাদেশের বুকে দাড়াঁতে পারে এবং পরিচিতি লাভ করতে পারে তাতে আমার প্রচেষ্টা থাকবে। তাছাড়াও তিনি মনোহরদী উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মনোহরদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নুর,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মনোহরদী প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ মোবারক হোসেন সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিপন, মনেহরদী সাংবাদিক ফোারামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন,সিনিয়র সাংবাদিক মোছাদ্দেক হোসেন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, খাদেমুল ইসলাম, কামরুল ইসলাম, মাসুদ রানা,রেজাউর রহমান রেজা, বাকি বিল্লাহ সুজন চন্দ্র বর্মণ,তানভীর হোসেন ও নুরুল আমিন প্রমুখ।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান ২১ নভেম্বর এ উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি নারায়নগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৫ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

