নিউজ ডেস্ক

আজ মঙ্গলবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হতাহতদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন গত ১৬ বছরে নির্বাচন কমিশন ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা সরকার।

ড. মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনার বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হতাহতদের সহায়তা প্রদান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শহিদুল হাসান বাবুল ও সঞ্চালনা করেন ডা. এম এ বাশার সরকার।

অনুষ্ঠানে ড. খন্দকার মোশারফ বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।