ওমর ফারুক
মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই আগষ্টে ছাত্র জনতার গনঅভ্যথ্বান আহত ও নিহতদের পরিবারের মাঝে অর্থ প্রদান ও স্মরন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ আব্দুল্লাআলমামুনের সভাপতিত্বে অনষ্ঠিত স্মরন সভা ও অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আহত ও শহিদ পরিবারের পক্ষে ইয়াছমিন, মোঃ মনির হোসে, মোঃ সালাউদ্দিন, মোঃ মোসলেহ উদ্দিন, আঃ হামিদ। এছাড়াও কর্মকর্তাদের মাঝে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ আব্দুল্লাহ আল সাফি, মোঃ শফিকুল ইসলাম (সমাজ সেবা কর্মকর্তা), মোঃ শফিউল আলম(ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা) প্রমুহ। অনুষ্ঠানে আহতরা তাদের ঘটনার স্মৃতি চারণ করেন।
অনুষ্ঠানে আহতদের মাঝে সমাজ সেবা কর্তৃক জনপ্রতি ৫ হাজার ও নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ৯জন আহত ও ১জন নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদী।

