আরফান আলী
হিউম্যানিটি অব শেরপুর এর উদ্যোগে বন্যা-পরবর্তী পূনর্বাসনের কার্যক্রম শুরু হয়েছিলো বন্যার পানি নেমে যাওয়ার পরপরই।এখনো চলমান আছে পূনর্বাসনের কাজ। ইতিমধ্যে ঝিনাইগাতি ও নালিতাবাড়ির বিভিন্ন গ্রামে ৩০ টি পরিবারের মাঝে টিন ও সিমেন্টের খাম বিতরণ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন সহযোগিতার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে হিউম্যানিটি অব শেরপুর এর সেচ্ছাসেবীরা।
শেরপুর জেলার স্মরণকালের ভয়াবহ বন্যায় শুরু থেকেই হিউম্যানিটি অব শেরপুর বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। শেরপুরের ভয়াবহ বন্যায় এ সংগঠনটি প্রায় ৬০০ মানুষের কাছে ত্রান-সাহায্য পৌঁছে দিয়েছে। হিউম্যানিটি অব শেরপুর সংগঠনের সভাপতি সামিউল ইসলাম চৌধুরী বলেন, আমরা ইতিমধ্যে ৩০টি পরিবারের পূনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের কাজ চলমান আছে। তিনি আশ্বাস দিয়েছেন বাংলাদেশের যেকোনো ক্রান্তিলগ্নে প্রয়োজনে হিউম্যানিটি অব শেরপুর সব সময় মাঠে থাকবে ।

