
মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা ইউনিয়নের মাধব পাশা গ্রামের লুৎফুর রহমানের স্ত্রী রাহেনা খাতুন (৪৫)কে ১৬০ লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে। জানা যায় গত ৭ই ডিসেম্বর রোজ শনিবার আনুমানিক বেলা ১২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ পরিদর্শক মোঃ রবিউল্লার নেতৃত্বে জলসূখা মাধবপাশা গ্রামের বসত বাড়ি ঘেরাও করে তাল্লাশি চালিয়ে ২০ লিটার চোলাই মদের সাদা প্লাস্টিকের ৮টি কন্টেইনার সহ ১৬০ লিটার মদ (যার বাজার মূল্য প্রায় ৮০০০০ আশি হাজার টাকা) সহ লুৎফুর রহমানের স্ত্রী রাহেনা খাতুন (৪৫)কে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘ দিন ধরে মাধবপাশা গ্রামে লুৎপুর রহমান ও তার স্ত্রী রাহেনা খাতুন আড়ালে চোলাই মদ বিক্রী করে আসছে। রাহেনা খাতুন আটক হলেও তার স্বামী লুৎফুর রহমান পলাতক রয়েছে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একজনকে আটক করা সহ মোট দুইজনের বিরুদ্ধে মামলা এজাহারভুক্ত করা হয়েছে, আজমিরীগঞ্জকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

