নাইম হোসেন
শীতের শুরুতেই নিম্ন আয়ের লোকেরা শীতবস্ত্র কিনার জন্য ফুটপাতে ভিড় জমাচ্ছে। রাতে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এ বছর শীত পড়তে শুরু করেছে। এতে করে নিম্ন আয়ের লোকেরা চরম দুর্ভোগে পড়ছে।
গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন ফুটপাতের দোকানগুলোতে।
ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলোতে গরম কাপড়ের চাহিদা বাড়ছে। ক্রেতাদের মনোযোগ আকর্ষণে হরেক রকম বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শীত বস্ত্রের চাহিদা বাড়ায় বিভিন্ন ধরনের শীতের পোশাক তুলেছেন তারা।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি উচ্চবিত্তরাও রাস্তার পাশের এসব দোকানে ভিড় জমাচ্ছে। বিশেষ করে মৌসুমভিত্তিক দোকানগুলোতে শীতের কাপড় কেনাবেচা চলছে পুরোদমে। শীত কম থাকায় ব্যবসা কম হচ্ছে।
সামনের দিনে অনেক ভালো ব্যবসা হবে এমনটাই আশা ফুটপাতে বসা দোকানিদের। শহরের দু্র্গাপুরে সিংগা হাট ব্রিজের চারি পাশে নিম্ন আয়ের মানুষদের শীতের কাপড় বিক্রির পসরা সাজিয়ে বসেছেন।
ফুটপাতের দোকানে একটি সোয়াটারের দাম ১৫০ থেকে ২০০ টাকা, বাচ্চাদের কাপড় ৫০ থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত, মাফলার ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সাধ্যের মধ্যে থেকেই পছন্দের শীতের পোশাকটি বেছে নিতে চেষ্টা করছে নিম্নবিত্ত দরিদ্র মানুষরা।প্রতিবছর শীত মৌসুম এলেই তাদের বিক্রয়ের অবস্থা বেশ ভালোই হয়।
গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা থাকায় শীতার্ত মানুষ প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে তাদের সামর্থ্য অনুযায়ী ভিড় জমাচ্ছেন বড় শপিংমল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে।

