শাহীনুর আক্তার
বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবো উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার দুর্নীতি দমন কমিশন. উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সকাল ১১ টায় বেলাবো উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্নাঢ্য রেলী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গিয়ে শেষ হয়।
র‍্যালী শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকীর সভাপতিত্বে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৯ ডিসেম্বর, ২০২৪ পালিত হলো “আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪”।


সভায় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম, বেলাবো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ আলী বিপ্লবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা. কর্মচারী.বিভিন্ন স্কুলের শিক্ষক.শিক্ষার্থী.সুধী সমাজ।


এসময় বক্তব্যে রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মুহাম্মদ নাজমুল হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মুহাম্মদ আরিফ সিদ্দীকী, বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুব রহমান, বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি  রাবেয়া খাতুন শান্তি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য  জাহানুল হক বাবুল সহ প্রমুখ।