
মোঃ আব্দুল খালেক
কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মোয়াজ্জেম হোসেন (৭৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় রৌমারী সোনালী ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবেক ঠিকাদার মোয়াজ্জেম হোসেন (৭৮) উপজেলার নতুনবন্দর গ্রামের মরহুম বখতিয়ার হোসাইনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাজার থেকে ফেরার পথে ডিসি রাস্তায় ট্রাকের ধাক্কায় আহত হন মোয়াজ্জেম হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন।
এ ঘটনায় ট্রাকচালকপার্শ্ববর্তী রাজিবপুর উপজেলার টাঙ্গালিয়াপাড়া গ্রামের সাদেক মণ্ডলের ছেলে হান্নান আলীকে (৪০) আটক করেছে রৌমারী থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মোয়াজ্জেম হোসেন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

