নুরুল কবির
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দিনগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে ডিবি।