মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

সোমবার ২৩ ডিসেম্বর দিন ব্যাপী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গার্ল সাপোর্টার প্রোগ্রাম, উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশান এইড বাংলাদেশের আয়োজনে, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগীতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন শ্রেণির পেশা মানুষের রোগ নির্ণয় ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,বড়ভিটা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সহকারি স্বাস্থ্য পরিদর্শক (ইউএসসি)বিশ্বনাথ সরকার,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাফিজুর রহমান,উদয়াঙ্কু সেবা সংস্থার স্পন্সারশীপ অফিসার বিমল চন্দ্র মন্ডল,সহকারী স্পন্সরশীপ অফিসার শিমু আক্তার, বড়ভিটা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক অরবিন্দু রায়, ফুলমতি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আতিকুর রহমান,বড়ভিটা সিসির নাসিমা আক্তার, বড়লই সিসির রোকেয়া ইয়াসমিন, বড়ভিটা ১ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী ঊষা রানী, ২ নং ওয়ার্ডের নাজমা বেগম, উদয়াঙ্কুর সেবা সংস্থার ফেসিলেটেটর আরিফা খাতুন, আলেয়া খাতুন,শ্যামলী রানী, রিফ্লেক্টর ফেসিলেটেটর আনজুমান আরা,সাবিনা খাতুন।