শাকিব হাসান
শেরপুর জেলার নকলা উপজেলার খইরাপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৭ডিসম্বর রোজ শুক্রবার বেলা ১১ ঘটিকায় রাবেয়া- উমেদ আলী সরকার ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব ঢাকা একুশে উদ্যোগে ৫ শতাধিক কম্বল সমাজে পিছিয়ে পড়া গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন রাবেয়া – উমেদ আলী সরকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ শামীমা নাসরীন রুমী খান।তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা একুশে উপস্থিত ব্যক্তিবর্গদের পরিচয় করিয়ে দেন, এখানে উপস্থিত আছেন লায়ন্স ক্লাবের সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক শাকিব, চেয়ারপারসন রোমান, ভাইস প্রেসিডেন্ট শামিমা নাসরীন রুমি খান, মাসুদ খান সহ আরও অনেকেই উপস্থিত আছেন, এটা আমার বাবার বাড়ি এখানে আমার অনেক আত্মীয়-স্বজন উপস্থিত আছেন, এটি আমাদের একটি ইন্টারন্যাশনাল ক্লাব এবং রাবেয়া উমেদ আলী ফাউন্ডেশনের আমাদের এই সংগঠন থেকে প্রতি বছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, করুনা কালীন সময়, বন্যায় ক্ষতিগ্রস্ত, পথশিশু, বস্তিবাসী, ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী মানুষের মাঝে, শীতবস্ত্র, খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা ও নগদ টাকা প্রদান করে সহযোগিতা করে থাকি এবং ইনশাআল্লাহ যতদিন আমি বেঁচে আছি আপনাদের মাঝে থাকবো। আমাদের এই সংগঠনের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আরও উপস্থিত ছিলেন পৌরঃ কৃষক দলের সদস্য সচিব নজিবুর রহমান নয়ন পৌরঃ যুবদলের যুগ্ম আসাদুজ্জামান রুবেল সরকার
শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রবিন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের, সদস্য সচিব বাদশা ফাহাদ, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হাসান, জিয়ারুল ইসলাম খান, মোসলেম উদ্দিন,যুব নেতা আবু তারেক, মাহমুদুল হাসান শাকির,ফারুক ও চমক প্রমুখ।

