শাকিল আহমদ
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় বন্ধু মহল এসএসসি১৩ ও এইচএসসি১৫ ব্যাবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ সফল ভাবে সম্পূর্ণ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত বড়লেখা পৌর-শহরের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দিক-নির্দেশনায় বন্ধু মহলের আয়োজনে ৭জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চেকআপ ও বিনামূল্যে প্রাথমিক রোগের ঔষধ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য এই রকম ব্যতিক্রমী উদ্দ্যোগ গ্রহণ করে সম্পূর্ণ ভাবে বাস্তবায়ন করতে পারায় উপজেলায় বেশ প্রশংসার দাবি রেখেছে বন্দুমহল সংস্থা। জানাযায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছে বন্দু মহল সংস্থা। তাদের এরকম মানবিক স্বেচ্ছায় কাজ গুলো সবসময় অবাহ্যাত আছে এবং আগামীতে থাকবে এমনটি প্রত্যাশা।