নিউজ ডেস্ক

আজ মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তবে সংস্কার বেশি চাইলে আরও ছয়মাস বেশি সময় দিতে হবে।

প্রেস সচিব জানান, মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার কিছু ভাবছে না। এ সময় তিনি জানান, লুটপাট, দুর্নীতি ও জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।শফিকুল আলম বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ৬ কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সাথে আলোচনা করেই এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সরকার বরাবরই বলে আসছে, সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে। পরে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হবে।