আরিফ হোসেন
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বরিশালের নবম কমিটি গঠিত হয়েছে মঙ্গলবার ০৭/০১/২০২৪ তারিখ বিকাল ৪.৩০ মিনিটে।নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে অমিত হাসান(বরিশাল বিশ্বিবদ্যালয়) ও রবিউল ইসলাম সাগর(ব্রজমোহন কলেজ,বরিশাল) । এই কমিটি মূলত মির্জাগঞ্জস্থ বরিশালের শিক্ষার্থীদের নিয়ে একত্রিত হয়ে বিভিন্ন শিক্ষার্থী বান্ধব সামাজিক, সাংস্কৃতিক,বৃক্ষরোপণ, মানব সেবায় রক্ত দান কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবারো গঠিত হয়েছে।

কমিটি প্রকাশ অনুষ্ঠানের সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম মাহমুদ,নজরুল ইসলাম , জাহিদুল ইসলাম সহ আরো অনেকে।পরিচালনা পর্ষদ থেকে উপস্থিত ছিলেন সোহান মাহমুদ এনং হাসানুল বান্না তামিম।
আরও উপস্থিত ছিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার বরিশাল এর ম্যানেজার মোশারেফ হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ও নতুন কমিটির সদস্য বৃন্দরা।

নবগঠিত কমিটিতে আরও রয়েছেন সাংগঠনিক সম্পাদক সাব্বির শিকদার, দপ্তর সম্পাদক :তানভীর খান রাফি, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, কোষাধ্যক্ষ:রাকিবুল ইসলাম রাতুল।এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সহ -দপ্তর সম্পাদক, সহ প্রচার সম্পাদক, সহ -কোষাধ্যক্ষ পদে সহ বিভিন্ন পদে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করবে।

নতুন কমিটি শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের সমস্যা ও চাহিদার প্রতি মনোযোগ দেওয়া, এবং সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণ করার পরিকল্পনা ব্যক্ত করেছেন।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর জন্য কাজ করবে।

মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন,বরিশাল একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে এর যে মূল লক্ষ গুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার প্রতি বিশেষভাবে বলা হয়েছে উপদেষ্টা দের পক্ষ থেকে নবগঠিত কমিটির সকল সদস্যদের।বিশেষ করে শিক্ষার্থীদের মানবিক দিক উন্নয়ন, শিক্ষার্থীদের মধ্যে থাকা জড়তা দূর করে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা, ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান,শিক্ষাসফর, শিক্ষামূলক কর্মশালা ইত্যাদি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব গুনে গুণান্বিত করার লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে জেতে বলা হয়েছে।