কেফায়েত উল্লাহ
ইসলামি ছাত্র আন্দোলন মাটিরাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১১ টার দিকে অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
মাটিরাঙ্গা বাজারের ইসলামি ব্যাংক ভবনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম শফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের বর্তমান সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. নূরুল ইসলাম, জেলা ইসলামী যুব আন্দোলনের তথ্য ও গবেষণা সম্পাদক মো. নাইমুল ইসলাম ও ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. ইলিয়াছ আমিনী।
সম্মেলনের প্রধান অতিথি এইচ এম শফিকুল ইসলাম উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি হিসেবে মো. শরিফ মাহমুদ, সহ-সভাপতি হিসেবে মো. নূর আলম ও সেক্রেটারি হিসেবে মো. আবদুল কাইয়ুমের নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে বলে সংগঠনসূত্রে জানানো হয়।

