মোস্তাফিজার রহমান
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ও ২৫ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪ টা ৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের হাজির বাজার মাঠে বড়ভিটা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ও হাজীর বাজার একতা ক্লাবের আয়োজনে ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি আলতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে ও বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, কুড়িগ্রাম সদর উপজেলার যুবদলের যুগ্ন আহবায় শাহনেওয়াজ আহমেদ রনি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাসুম, নাওডাঙ্গা ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আয়নাল মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সরদার সহ-সভাপতি, শাহজালাল মাস্টার,সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকার, বাদল,সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদুল হক, সদস্য সচিব টুনকু ব্যাপারী।
সার্বিক সহযোগিতায়,নুর ইসলাম নয়ন, সোহাগ মিয়া, মজনু মিয়া, হাসান মিয়া, শহীদ মিয়া,আশিকুর রহমান আশিক সহ আরো অনেকে। সেমিফাইনাল উলিপুর ফুটবল দল ১ গোলে কচাকাটা ফুটবল দলকে হারিয়ে ফাইনালে উঠে। আজকের খেলায় হাস্যকর হিসেবে ছিলেন, আবুল কালাম আজাদ ও দিপু বসুনিয়া। খেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজারো ফুটবল প্রেমির ঢল নামে।

