নিউজ ডেস্ক
নরসিংদীতে গোপন সংবাদের ভিত্তিতে প্রায় দেড় মণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা। বুধবার সকালে একটি প্রেস বিফিংয়ে এটা নিশ্চিত করেছে নরসিংদী জেলা গোয়েন্দা প্রধান।

ব্রিফিং এর তথ্যে জানা যায়, নরসিংদী জেলায় বিভিন্ন উপজেলায় অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) মো. আবদুল গাফফার পিপিএম (বার) ও তার সাথে থাকা ফোর্স নরসিংদির শিবপুর উপজেলার আটাশিয়া-সৃষ্টিগড় এলাকায় জনৈক মনির হোসেনের মালিকানাধীন লটকন বাগানে পরিত্যক্ত অবস্থায় ৬ টি প্লাস্টিকের বস্তায় মোড়ানো গাঁজা উদ্ধার করে। ওজন পরিমাপের পর জানা যায় প্রতি বস্তায় ১৬ কেজি করে ৬ বস্তায় মোট ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এসময় জেলা গোয়েন্দা প্রধান এস এম কামরুজ্জামান জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে ফোর্স পৌঁছানোর পূর্বে মাদক কারবারিগণ টের পেয়ে গাঁজার বস্তা রেখেই পালিয়ে যায়। গাঁজার সাথে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

