বিজয় কর রতন
কিশোরগঞ্জের হাওর রিসোর্টে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন এলাকাবাসী। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. শরীফ কামালের হাওর রিসোর্টে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকালে মিঠামইনের সদর ইউনিনের কামালপুর গ্রামে হাওর রিসোর্টে ভাঙচুর করে আগুন ধরিযে দেওয়া হয়। এছাড়াও রাতে মিঠামইন উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়, মিঠামইন বাজারে রাতে দোকানপাট ভাঙচুর সহ রাষ্ট্রপতির ভাই আঃ হক নুরুর ধানের গুদামের তালা ভেঙে কিছু ধান নিয়ে যায়।
স্থানীররা জানান, মিঠামইন বাজার থেকে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে হাওর রিসোর্টে এসে রিসোর্টের গেট ভেঙে প্রবেশ করে সব কিছু ভেঙে তারপর আগুন লাগিয়ে দেন। মিঠামইন থানার ওসি মো. শফিউল আলম জানান, রিসোর্টে আগুন এবং ভাঙচুরের ঘটনা শুনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

