নিউজ ডেস্ক

নরসিংদীতে জামায়াতে ইসলামির আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে নরসিংদীর কালী কুমার স্কুল মাঠ হতে।


১৪ ফেব্রুয়ারি শুক্রবার জামাতের আমির ডা. শফিকুল ইসলামের আগমণ উপলক্ষে এই আগমণী মটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।


জামায়াতে ইসলামী নরসিংদী সদর উপজেলার আমীর মাহফুজুর রহমান ভুইয়া ও পৌর শহর আমির আজিজুর রহমান এর নেতৃত্বে নরসিংদীর ইউএমসি, নাগরিয়াকান্দী, পৌরশহরের রেলস্টেশন আল্লাহু চত্বর হয়ে শালিধা হয়ে কালী কুমার স্কুল মাঠে এসে শেষ করে।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুল ইসলাম নরসিংদির কালী কুমার স্কুল মাঠে আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে বক্তব্য দেয়ার কথা রয়েছে।

এসময় নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের কয়েকশত নেতাকর্মী শতাধিক মটর সাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।