নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী, নরসিংদী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিতব্য নরসিংদীর সাটিরপাড়াস্থ কালী কুমার স্কুল এন্ড কলেজে গণ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির আমির ডা. শফিকুল ইসলাম এসকল কথা বলেন।

কেন্দ্রীয় আমির ডা. শফিকুল ইসলাম আরো বলেন, জামায়াত একমাত্র দল যাদের নিবন্ধন কেড়ে নেয়া হয়েছে। ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু নিবন্ধন ফিরে পাইনি। নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আদালতে লড়াই করতে হচ্ছে এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। ফ্যাসিবাদের সাথে আপোষ না করায় আমাদের উপর জুলুম করা হয়েছে। নেতৃবৃন্দের উপর জুলুম করা হয়েছে। অনেক নেতাকর্মী মুক্ত হলেও আমাদের ভাই-জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এখনো হয়নি। তিনি এখনো কারাগারে দিন কাটাচ্ছেন। তারা দাবী করেছিল, ৫২ এর চেতনা নিয়ে যুদ্ধ করেছে।

অথচ ৫২ এর যুদ্ধা বরকতের মায়েরা অবহেলায় পরে আছে। তারা এভাবেই বরকত ও বরকতের মায়েদের অবহেলায় ফেলে রেখেছে। তিনি আরো বলেন, বাংলাদেশ হতে তারা ২৬ লক্ষ কোটি টাকা পাচার করেছে। বেগম পাড়ায় তারা বাড়িঘর করেছে। তাদের সন্তানদের বিদেশে লেখাপড়া করায়। এছাড়াও তার বক্তব্যে গণহত্যার সাথে জড়িত সকলকে দেশে অথবা বিদেশে আইনের আওতায় এনে বিচার করার দাবী এবং  নরসিংদীর গণ মানুষের দীর্ঘ দিনের চাওয়া একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হওয়ার কথা ফুটে উঠে।’


অনুষ্ঠানে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সিনেট সদস্য মাও. রফিকুল ইসলাম খান বলেন, ‘যাদের বিরুদ্ধে ট্রাইবুনালে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদেরকে গ্রেফতার করে ট্রাইবুনালে হাজির করতে হবে। বিচারের আওতায় আনতে হবে।’

নরসিংদীর জেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মুসলেহউদ্দীন এর সভাপতিত্বে প্রায় ২ যুগ পর ১৪ ফেব্রুয়ারি জুমাবার নামাজের পর হতে গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলে ও সকাল হতেই গণসমাবেশের কার্যক্রম চলতে থাকে এবং খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীগণ আসতে থাকেন। নামাজের পরবর্তী বিশাল বিশাল মিছিল নিয়ে জেলা উপজেলা নেতাকর্মী ও সাধারণ জনতার আগমণ ঘটতে থাকে সেই সাথে মুহুর্মুহু তাকবির ধ্বনি বাজতে থাকে।

জুমার নামাজের পর জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্বারী মামুনুর রহমানের কুরআন তেলাওয়াত মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়।


নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাও আমজাদ হুসাইন এর সঞ্চালনায় গণ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা রুহুল আমিন, নরসিংদী শুরার অন্যতম সদস্য, রায়পুরা সদর আমীর মাও. জাহাঙ্গীর আলম, শিবপুর উপজেলা আমির মাও. মোস্তাফিজুর রহমান, মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জমিয়তে ওলামা নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নরসিংদী জেলা শাখার সহ. সাধারণ সম্পাদক অধ্যাপক মকবুল হুসাইন, কেন্দ্রীয় শুরার সদস্য মাও. দেলোয়ার হুসাইন, মাও. মমিনুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য ও জামায়াতে ইসলামীর অন্যতম শুরা সদস্য এড. মশিউল আলম, ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাও. আব্দুল জব্বার, কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য মাও. আব্দুল মান্নানসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।