নিউজ ডেস্ক
নরসিংদী জেলা বিএনপির সমাবেশ সফল করতে জেলা শ্রমিক দলের এর সভাপতি রবিউল ইসলাম রবি এর নেতৃত্বে নরসিংদীর জেলা,উপজেলা,পৌরসভা,ইউনিয়ন থেকে আশা শ্রমিক দলের হাজার হাজার নেতাকর্মীদের মিছিলে মিছিলে মুখরিত করে বিশাল শোডাউন করা হয়েছে।
ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে সজ্জিত হয়ে নানা রঙের ব্যানার ফেস্টুন সহ লাল-সবুজের সমিহিত শাড়ী ও দলীয় প্রতীক ধানের শীষের ক্যাপ পরে জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীদের আগমন ঘটে।
সমাবেশের মাঠ পরিপূর্ণ হয়ে ওঠলে মিছিল নিয়ে সড়ক ও আশপাশের অলিগলিতে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেয়। গতকাল দুপুরে নরসিংদী শহরের কাউরিয়া পাড়া পৌরসভা ঈদগাঁ মাঠে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মোশারফ হোসেন খান, নরসিংদী শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, রায়পুরা পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লাহ (হাবিব) ও সেক্রেটারি গোলাম মোস্তফা মিয়া সহ জেলা,উপজেলা, পৌরসভা,ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দরা।

