আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ত্যাগের মহিমায় উদ্বাসিত হোক রমজান এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নাটাই দক্ষিণ ইউনিয়নে নরসিংসার গ্রামে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার  নরসিংসার পূর্ব পাড়া, বাদুল্লাহ সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়, এ সময় ১৫০ পরিবারের মাঝে তেল, মুড়ি, চিনি, মটর, ছানা বুট, পেঁয়াজ ও আলু দেওয়া হয়, ইফতার সামগ্রী পেয়ে পরিবারের মাঝে ছিল এক অন্য রকম আনন্দ, এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাদুল্লাহ সমাজ কল্যাণ যুব সংগঠনের সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও বাদুল্লাহ সমাজ কল্যাণ যুব সংগঠনের সাধারণ সম্পাদক আরমান মুন্সীর সঞ্চাচালনায় এ সময় উপস্থিত ছিলেন, মামুন মিয়া, ইউনুস মিয়া, আরশ আলম, রফিকুল ইসলাম, জুবায়ের ব্যপারিসহ সংগঠনের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।