নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য দুই সংগঠক সারজিস আলম বা হাসনাত আবদুল্লাহর যেকোনো একজন মিথ্যা বলছেন বলে জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া পোস্টের দ্বিমত জানিয়ে আজ রোববার ফেসবুকে আরেকটি পোস্ট করেন সারজিস আলম। সেই পোস্টের কমেন্টে এই কথা লিখেছেন হান্নান মাসুদ।
পোস্টের কমেন্টে হান্নান মাসুদ লিখেছেন, ‘এসব কি ভাই!! পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন, এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন।’
কমেন্টে হান্নান মাসুদ আরও লেখেন, ‘মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা!!! সরি, আর চুপ থাকতে পারলাম না।’
আরও পড়ুন ” সেনাপ্রধান রিফাইন্ড আ.লীগের জন্য চাপ দেননি: সারজিস“
উল্লেখ্য, সেনাপ্রধানের সাথে আলোচনার বিষয়ে হাসনাতের পোস্টের সাথে দ্বিমত জানিয়ে পাল্টা ফেসবুকে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

