নিউজ ডেস্ক
আজ (৩১ মার্চ) সোমবার ঈদের দিনে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েক বছরের তুলনায় এবার দেশবাসী একটি মুক্ত ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদ পালন করতে পেরেছেন। এসময় বিএনপির সিনিয়র নেতারাও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, গণতন্ত্রের জন্য জনগণের যে সংগ্রাম, সেই প্রত্যাশা যেন পূরণ হয়।
চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবাই যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলেই গণতন্ত্র ফিরে আসবে।

