নিউজ ডেস্ক
নরসিংদীর মাধবদীতে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ক্যাপ্টেন রেস্টুরেন্টে ১২ এপ্রিল শনিবার বিকালে।
মাধবদীর প্রতিনিধিদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধবদী থানা প্রতিনিধি মোহাম্মদ শাকিল, গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী দূর্জয়, খন্দকার তারেক হোসেন, ইঞ্চিনিয়ার নাসরিন ও আন্দোলনে আহত ছাত্র নেতা গোলাম রেশাদ তমাল।

ইঞ্চিনিয়ার আশরাফুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মাধবদী কলেজের সহ. অধ্যাপক বিলকিস সরকার পুতুল। এসময় মাধবদী কলেজের সহ. অধ্যাপক বিলকিস সরকার পুতুল জাতীয় নাগরিক পার্টির সাথে ঐক্যমত প্রকাশ করে বলেন,’ তারুণ্যের নতুন রাজনৈতিক দল এদের সততা আর পাণ্ডিত্যে আমি মুগ্ধ। ওদের কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করছি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জজকোর্টের নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংঘঠক এড. শিরিন আক্তার শেলি বলেন, ছাত্ররা নেতৃত্বহীন নয়; আপনারা আপনাদের মতই কাজ করবেন কাউকে ভয় করবেন না। আপনারা যেখানে আটকে যাবেন তখন আমাদের স্মরণ করবেন। আপনাদের সহযোগিতা করবো; না পারলে নেতৃত্ব ছেড়ে দিবো।
তিনি বক্তব্যে আরো বলেন,’ অন্যায়ের সাথে কোন আপোষ নয়; মৃত্যুকে খুবই কাছ হতে দেখেছি। সব সময় আপনারা কাছে পাবেন। যেখানে প্রয়োজন সেখানেই পাবেন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা সংঘঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, পলাশ উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম রাকিব, ফারুক মিয়া প্রমূখ।

