আব্দুল হামিদ
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় সাওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচির কাজ সম্পন্ন হয়েছে। রোববার (১৩ এপ্রিল/২৫ ) বিকেল ৫- টার উপজেলার গোলনা ইউনিয়নের শালনগ্রাম কামিল মাদরাসা মাঠে এ কর্মসূচির কাজ সম্পন্ন করা হয়। কর্মসূচিতে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।


এ কর্মসূচির ইনচার্জ ওসমান গণির পরিচালনায় ডি এম রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছওয়াবের জি এম লোকমান তালুকদার, ডি এম মনিটরিং বিভাগ জনাব এসএস ইমদাদুল হক প্রমূখ।
ছওয়াব পূর্বে অত্র এলাকার ২০-২৫ জনকে গরু, ছাগল, ভ্যানগাড়ি,ইজিবাইক সহ ব্যাবসা প্রতিষ্ঠান করে দিয়েছে। সেই ২০-২৫ জন ও নতুন ৮০-৮৫ জনকে স্বাবলম্বী করার জন্য আজ ছাগল বিতরণ করা হয়েছে। শুধুমাত্র ছাগল বিতরণ দিয়েই শেষ নয়, এই ১০০-১২০ পরিবারকে সাব সময় দেখাশুনা করে স্থায়ী ভাবে স্বাবলম্বী করার জন্য ছওয়াবের কার্যক্রম চলছে ।
লোকমান হোসেন বলেন, “আমাদের লক্ষ্য শুধু সাহায্য নয়, বরং মানুষকে স্বনির্ভর করে গড়ে তোলা। এতে উপকারভোগীদের অাগাম জীবনে ইতিবাচক পরিবর্তন আনে, সেটাই আমাদের অংগীকার।”


উপকারভোগী বিধবা নারী তচিরন বেগম বলেন, “অনেকদিন ধরেই কষ্টে দিন চলছে । আজ ছাগল পেলাম, আল্লাহ র মর্জি এটা থেকে বাচ্চা হলে তা,,, ব্যাচেয়া কিছু আয় কোরা যাবে,আল্লাহ তোমাল্লাক ভাল করুক।


জানা যায় এটি তাদের চলমান প্রকল্পের যাকাত ফান্ড থেকে বিতরণ করছে। ভবিষ্যতে আরও বড় আকারে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে আশেপাশের অঞ্চলেও এর বিস্তার ঘটানো সম্ভব।


এর মাধ্যমে শুধু আর্থিক সহায়তা নয়, আত্মনির্ভরশীল করে তুলতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছওয়াব ফাউন্ডেশন তাদের সমাজসেবা মূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য।