মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বনামধন্য বিদ্যাপীঠ ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নেয়ার লক্ষ্যে আনন্দ শোভাযাত্রা,ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বন্যাঢ়্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করেন। পরে কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আসাদুজ্জামান লিটুর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক কেএম হাফিজুর রহমান, লাইব্রেরিয়ান হাবিবুর রহমান দুলাল সহ আরো অনেকে।