নিউজ ডেস্ক

নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টির বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার এই কথা বলেন।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যে সকল কারণে আওয়ামী ফ্যাসিবাদের জন্ম হয়েছিল এমন রাজনীতি কেউ করতে পারবে না। এটা হচ্ছে নরসিংদীবাসীর কাছে এনসিপির অঙ্গীকার। সুতরাং চাদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজের রাজনীতি নরসিংদী রয়েছে। নরসিংদীবাসীকে একত্রিত করে জাতীয় নাগরিক পার্টি সুন্দর একটি নরসিংদী উপহার দিবে।’


স্বাধীনতার ফলে বীরদর্পে চাদাবাজি করে যাচ্ছে; চাদাবাজি করার সুযোগ পাচ্ছে; এই স্বাধীনতাকে নানাভাবে বিতর্কীত করার চেষ্টা করছে-এবং বলছে বড় কোন ঘটনা ঘটেনি। তাদের পরিস্কার ভাষায় বলছি, যে ধরণের স্বৈরাচারের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। সে ধরণের স্বৈরাচার কেউ আবার হতে চাইলে বাংলাদেশের ছাত্র-জনতা আবারো প্রতিরোধ গড়ে তুলবে।


তিনি এসময় আরো বলেন, যেখানে চাদাবাজ পাবেন সেখানেই আপনারা খাম্বার সাথে বেঁধে রাখবেন। ইতোপূর্বে বাংলাদেশ অনেক খাম্বার রাজনীতি হয়েছে। আমাদের ও একটা খাম্বার রাজনীতি আছে। সেটা হলো চাদাবাজের খাম্বার সাথে ঝুলিয়ে রাখা; বেঁধে রাখা।


আরো বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক এড. শিরিন আক্তার শেলি। তিনি তার বক্তব্যে বলেন,’যেখানে দূর্নীতি থাকবে। সেখানে দূর্নীতি  দমন করতে ছুটে আসবে এনসিপি। যেখানে চাদাবাজ থাকবে সেখানে দমন করতে থাকবে এনসিপি। অতএব আপনারা সাবধান হয়ে যান, আপনারা যা করছেন সাবধান হয়ে যান।এই দেশ হতে সকল জঞ্জাল দূর করতে আমরা এনসিপি হয়ে  উপস্থিত হয়েছি জনতার কাতারে।’


এসময় উপস্থিত ছিলেন মাধবদী কলেজের সহ. অধ্যাপক বিলকিস সরকার পুতুল, শিবপুর উপজেলার সাংসদ পদপ্রার্থী আব্দুল্লাহিল মামুম নিলয়।


অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, পলাশ উপজেলা প্রতিনিধি জুয়েল ভুইয়া, সদর উপজেলা প্রতিনিধি আবির আহমেদসহ নরসিংদী জেলা নাগরিক পার্টির সহকারী সংগঠনের প্রতিনিধিগণ।