
আহসানুল হক নয়ন
বাংলা নববর্ষকে স্বাগত ও ফিলিস্তিনি নিপীড়িত জনগনের প্রতি সহমর্মিতা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংঙ্গীতাঙ্গনে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম।
সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া কমিটির সভাপতি নিয়াজ মোঃ খান বিটুর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলৈন জেলা বিএনপির সদস্য মোঃ আজিম, তানিম শাহেদ রিপন, আরমান উদ্দিন পলাশ প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। চিত্র শিল্পীরা তাদের চিত্রকর্মের মাধ্যমে আবহমান বাংলার বিভিন্ন ঐহিত্য তুলে ধরেন। এছাড়া নির্যাতিত ফিলিস্তিনি জনগনের প্রতি সহমর্মিতা জানিয়ে ফিলিস্তিন ও বাংলাদেশের জাতীয় পতাকা অংকন করে। পরে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

