মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে কুড়ি-লাল পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ভিলেজ ইলেকটিশিয়ানদের (VE) পক্ষ থেকে আলোচনা সভা, মত বিনিময় ও কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ এপ্রিল দুপুরে কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার ডাকবাংলোতে কুড়ি-লাল পবিস,ফুলবাড়ী যোনাল অফিসের আয়োজনে, কুড়ি-লাল পবিস,ফুলবাড়ী যোনাল অফিসের সভাপতি মোফজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের সভাপতি নুর ইসলাম (নুরু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রংপুর বিভাগের সাধারণ সম্পাদক, শাহজাহান সিরাজ (মাসুদ),রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও নিলফামারী জেলা পিবিএস এর সভাপতি আব্দুর সবুর সম্রাট,উপদেষ্টা রংপুর বিভাগ ও রংপুর ২ এর সভাপতি আলমগীর হোসেন, ঠাকুরগাঁও পিবিএস বানিয়াডাঙ্গী জোনাল অফিসের সভাপতি কোরবান আলী, কুড়িগ্রাম জেলা,কুড়ি-লাল পবিস এর সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, আলোচনা ও মতবিনিময় সভা শেষে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে মোফাজ্জল হোসেনকে সভাপতি ও মমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম(আয়নাল), নজির হোসেন, আশরাফুল হক, আনোয়ারুল হক,আক্কাছ আলী,রোস্তম আলী ও কাশিনাথকে সদস্য পদে রাখা হয়।