
আবদুর রহমান
ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়ের করা দুর্নীতির মামলায় দীর্ঘ ৬ বছর নির্মাণ কাজ বন্ধ থাকার পর অবশেষে নির্মাণ কাজের আনুষ্ঠানিক ঘোষণা করলেন এনএসউ ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ শাহজাহান।
গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) পূর্বাচলের ৪ নাম্বার ব্লকে ৩০০ বিঘা জমির উপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসউ) নতুন ক্যাম্পাস নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসউ) ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , এনএসউ ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজির আহমেদ ও এনএসউ ট্রাস্টি বোর্ডের সদস্য আজীজ আল কায়সার ।
নির্মাণ কাজ উদ্বোধন ঘোষণার পর হাসিনা রেজিমের সময়ে হয়রানি-সংগ্রামের কথা উল্লেখ করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাত্র ১০ লক্ষ টাকা প্রতি কাঠা মূল্যে ৫০০ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য জমি ক্রয় করা হয়।যা পূর্বাচলের মত এলাকার বাজারদর থেকে অনেক কম।
মোঃ শাহজাহান দুঃখ প্রকাশ করে বলেন, হাসিনা রেজিমের কর্মকর্তারা এই ৫০০ কোটি টাকার মধ্যে ৩০৪ কোটি টাকা চুরির মিথ্যা অভিযোগে আমাদের বিরুদ্ধে দুদকে মামলা দায়ের করেন। আমরা মামলা লড়তে উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আমাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়া হয়।আমাদেরকে জেলে রেখে আমাদেরকে এনএসউ ট্রাস্টি বোর্ড থেকে বাদ দিয়ে নতুন বোর্ড গঠন করা হয়।
প্রধান অতিথি আরো বলেন, বর্তমান ক্যাম্পাসের ধারণ ক্ষমতা ১০ হাজার, কিন্তু নতুন এই ক্যাম্পাস হবে আন্তর্জাতিক মানের, ৫০ হাজার শিক্ষার্থী একসঙ্গে পড়াশোনার সুযোগ পাবে। ২৫ হাজার শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা থাকবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনএসইউ উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, “নতুন ক্যাম্পাসের কাজ শুরু করতে পারা অত্যন্ত আনন্দের বিষয়। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে আমরা এই কাজ শুরু করতে পেরেছি। সকলের সহযোগিতা না পেলে এটা সম্ভব ছিল না।“আজকের এই দিনে এনএসইউ’র স্বপ্নদ্রষ্টাদের স্মরণ করতে চাই। তাদের স্বপ্ন সফল করতে বসুন্ধরার ক্যাম্পাসের পাশাপাশি এখানে বিশ্বমানের ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিক ভবন, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউটের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসিক হল, খেলার মাঠ, উদ্যান, ক্যাফেটেরিয়া, পাঠাগার, গবেষণাগার নির্মাণ করা হবে নতুন এই ক্যাম্পাসে।
এসএনইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের পাশাপাশি কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য , রেজিস্ট্রার সহ, বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

