নুরুল কবির
চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া কেরানিহাটে জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীসহ সাতকানিয়া উপজেলা, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা, পৌরসভা ও কেরানীহাট শাখার আমীর যথাক্রমে মাওলানা কামাল উদ্দিন, মাষ্টার সিরাজুল ইসলাম অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, মাওলানা নাছির উদ্দীনসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল বান্দরবান জেলার কর্মী সম্মেলনে যাওয়ার পথে জেলার উদ্যোগে সংক্ষিপ্ত সংবর্ধনার আয়োজন করেন। এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বক্তব্যে সেক্রেটারী জেনারেল বলেন, জনগণ যেভাবে জামায়াতে ইসলামীকে আস্থা বিম্বাসের জায়গায় স্থান দিচ্ছেন। তেমনি জামায়াত নেতৃবৃন্দকে জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গ করার আহবান জানান। নিয়মিত গণসংযোগ পালনে জনগণের নিকট আগামী দিনে আল্লাহভীরু ও কল্যাণমুখী নেতৃত্ব কায়েমে সকলকে পাশে থাকার আহবান জানান।
এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল পরিচালক ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য জনাব জাফর সাদেক, অধ্যক্ষ নূরুল আমিন চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক আব্দুল মোমেন, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আবু নাছের, জেলা শূরা সদস্য ডাক্তার আব্দুল জলিল, এম ওয়াজেদ আলী, মাষ্টার আব্দুস সোবহান, মুহাম্মদ তারেক হোসাইন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরীসহ উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ।

