মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে যুব নারী নেতৃত্ব সম্প্রসারণে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ এপ্রিল সকাল ১১টা হইতে দুপুর ২টা পর্যন্ত ফুলবাড়ী অফিসার্স ক্লাবে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এক্টিভিস্টা কুড়িগ্রাম এর আয়োজনে এক্টিভিস্টা প্রতিনিধি মুন সরকারের সভাপতিত্বে যুব নারীদের নেতৃত্বের বিকাশ, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি, বিভিন্ন দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণের সুযোগ তৈরী নিশ্চিত করার লক্ষ্যে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় যুবরা তাদের প্রত্যাশা তুলে ধরেন এবং অ্যাডভোকেসী সভায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ প্রত্যাশা পূরণের আশ্বাস প্রদান করেন। সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন উপজেলা সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হাসান, শিমুলবাড়ী ইউনিয়নের বেলাল হোসেন,ফুলবাড়ী ইউনিয়নের রবিউল আলম,বড়ভিটা ইউনিয়নের বাবুল হোসেন ও কাশিপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম সহ এক্টিভিস্টা কুড়িগ্রামের প্রতিনিধিগণ।

আজকের এই সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ যুব ও যুবনারীদের বিভিন্ন কাজগুলোতে অন্তর্ভুক্তি করন সহ সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। বিশেষ করে তরুণদের মধ্যে নেতৃত্বের ক্ষেত্রে সুযোগ সৃষ্টি, জলবায়ু পরিবর্তন ও দূর্যোগে মোকাবেলায় যুবদের অংশগ্রহণ বৃদ্ধি এবংজলবায়ু ও যুববান্ধব বাজেট প্রণয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।