নিউজ ডেস্ক

নরসিংদীতে এনসিপির পক্ষে ভেলানগর বাজারস্থ এবং তৎসংলগ্ন এলাকায় গণসংযোগ শেষে এসকল কথা বলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের সংগঠক ও নরসিংদী জজকোর্ট এর নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড. শিরিন আক্তার শেলি।


জনগণের দ্বারপ্রান্তে এনসিপির ডাক পৌঁছে দিতে নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক এড শিরিন আক্তার শেলি গণসংযোগ করছেন।
২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকালে নরসিংদীর ভেলানগর বাজার এবং তৎসংলগ্ন এলাকায় গণসংযোগে এড. শিরিন আক্তার শেলি প্রান্তিক পর্যায়ে জনগণের কাছে নিজে পৌঁছে দিচ্ছেন এনসিপির পরিচয়।


জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের তত্ত্বাবধানে গঠিত রাজনৈতিক সংগঠনের প্রচারণায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে কাজ করছেন জেলা নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর পলাশের সাংসদ পদপ্রার্থী সারোয়ার তুষার, জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, এম এ ফারাবি।
ছাত্রনেতা ইমতিয়াজ খান বিলাল, গোলাম রেশাদ তমাল, ফাহিম ভুইয়া রাজ অভি, তারেক খন্দকার প্রমূখ।
গণসংযোগ শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে কথা বলছি না। আমরা চাদাবাজ, মাদক কারবারি, ভূমিদস্যুতায় নিমজ্জিত একটি গোষ্ঠীর বিরুধীতা করছি।’


তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৩ বছর হলেও এদেশের জনগণ স্বাধীনতার স্বাদ পায়নি। এই গণসংযোগ দিয়ে আমরা এই বার্তা দিচ্ছি, আমরা, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত নৈরাজ্য হীন একটি সমাজ ব্যবস্থা। ইউনূস সরকার চাচ্ছে সন্ত্রাস, চাদাবাজদের টেনে ধরতে কিন্তু পারছে না একটা গোষ্ঠীর চাপে। আমরা এনসিপিতে যুক্ত হয়েছি নতুন বাংলাদেশ বিনির্মাণে।”