মোস্তাফিজার রহমান
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ মে মহান মে দিবস পালন করা হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে দশটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা কার্যালয় হতে একটি রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তিনকোনা মোরে এসে আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তির করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী শাখার উদ্যোগে, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ইউনুস আলীর সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওঃ মোঃ আব্দুল মালেক,শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুর রহমান।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

