নিউজ ডেস্ক
নরসিংদী সদর উপজেলা কাঠালিয়া ইউনিয়নের খামারদী পদ্ধারকান্দা এলাকায় বাড়িতে আগুন লাগিয়ে প্রানণাশের হুমকি দিয়েছে প্রবাসী পরিবার কে। এ বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ করেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, খামারদী পদ্ধারকান্দা গ্রামের মোঃ হযরত আলী তার ছেলে রতন মিয়া ও তার নাতি শান্ত মিয়া প্রতিবেশী হাজী হাসেম মিয়া ও তার স্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর করে এতে ভোক্তভোগীর পরিবারের সদস্যরা বাঁধা দিলে তারা তাদের প্রানণাশের হুমকি দিয়ে যায়।
শুক্রবার ২ এপ্রিল বিকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হাজী হাসেম এর বাড়িতে আগুনে পোড়া ও ঘরসহ আসবাবপত্রের ভাংচুর দৃশ্য।
ভুক্তভুগী হাজী হাসেম এর স্ত্রী বলেন আমার ছেলের স্ত্রী নাতি-নাতনীসহ বাড়িতে থাকি। এই সুযোগে তাদের হুমকিতে আমাদের বাড়ির মেয়েদের রাখতে পারছি না। তারা শ্লীতাহানীর ভয় দেখায়। আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি। তাদের ভয়ে আমাদের পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে জীবন-যাপন করতে পারছে না।
এব্যাপারে মাধবদী থানার এস আই পলাশ বলেন আমরা কোর্টের নিষেধ এর কাগজ দিয়ে আসছি উক্ত বিষয়টি আদালত দেখবে।

