নিউজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন চলছে কয়েক দিন ধরে।

বৃহস্পতিবার (২২ মে) বিকালে কাকরাইল মোড়ে ইশরাক আন্দোলনস্থলে এসে চলমান আন্দোলনে যোগ দিয়ে এ ঘোষণা করেন।

এ সময় নেতাকর্মীরা ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার’, ‘শহিদ জিয়ার সৈনিকেরা এক হও এক হও’ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বলেছেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। ফলে ইশরাকের শপথ নিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।