বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শুকনো মৌসুমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্হান থেকে কিশোরগঞ্জ হয়ে হাওরে ইটনা মিঠামইন ও অষ্টগ্রামের যাতায়তের প্রধান সড়ক এটি।কিশোরগঞ্জ থেকে বালিখলা ফেরিঘাটও মিঠামইন শান্তি পুর ফেরিঘাটের রাস্তায় পানি।ফেরিতে উঠতে হলে পানির উপর দিয়ে যানবাহন নিয়ে আসতে হয়।গত দুই দিনের অবিরাম বর্ষণে দুটি ফেরির সংযোগ সড়ক তলিয়ে যাএীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নদী পারাপারের জন্য মোটরসাইকেল, সি,এন,জি,মালবাহী ট্রাক সহ সকল যানবাহনকে ঝুঁকি নিয়ে পানির উপর দিয়ে ফেরিতে উঠাতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে পানি না হওয়ায় যাএীবাহী ট্রলার ও চলাচল করতে পারছে না। তাই বাধ্য হয়ে হাওর বাসী ঝুঁকি নিয়ে নৌকা দিয়েই চলাচল করতে হচ্ছে।