মোঃ মোবারক হোসেন
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর মনোহরদীতে কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন” ও এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় মনোহরদী উপজেলা কৃষি অফিস এই আয়োজন করেন।


অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপ-পরিচালক মো.আব্দুল হাই।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.শামীম আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার, সমবায় কর্মকর্তা মো.শফিকুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.শামীম,দারিদ্র বিমোচন কর্মকর্তা শামসুন্নাহার আকন্দ, পরিসংখ্যান কর্মকর্তা গোলাপ মিয়া,, তথ্য সেবা কর্মকর্তা মাধুবীসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এতে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা হতে পিএফএস ও নন-পিএফএস সদস্য, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ কংগ্রেসে অংশগ্রহণ করেন।
সভায় কৃষি কর্মকর্তা রুনা আক্তার জানান, উপজেলার কৃষকদের উন্নত প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষাবাদের উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে ৯টি কৃষক পার্টনার স্কুল গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে রয়েছে ২৫জন করে কৃষক সদস্য।

এসব স্কুলে কৃষকদের মাঝে কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদনে মানদণ্ড নির্ধারণ ও বাস্তবায়ন,উচ্চ ফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।