জাবির আহম্মেদ জিহাদ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

দীর্ঘ এক যুগ পর সারাদেশের মতো জামালপুরেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) বেলা ১১টায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৩ হাজার ৯৫৫ জন শিক্ষার্থী। পরীক্ষার দিন কেন্দ্রের পাশে বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে হেল্প ডেস্ক স্থাপন করা হয়।

এর মধ্যে ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণ অধিকার পরিষদসহ জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন ছাত্রকল্যাণ পরিষদ। সব ছাত্রসংগঠনের মধ্যে সবচেয়ে আলোচনায় আসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা।

তাদের সহায়তা কার্যক্রমে ছিল,শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ফ্রি পানি ও খাবার স্যালাইন,আসন বিন্যাস সহযোগিতা, ফ্রি চিকিৎসাসেবা, ফ্রি এডমিট কার্ড প্রিন্ট, ব্যাগ ও মোবাইল নিরাপদে রাখা, কেন্দ্র ভুল করা এক পরীক্ষার্থীকে ফ্রি মোটরসাইকেলে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেওয়া কলেজ শাখার সভাপতি সামসুদ্দীন সুলাইমান বলেন, অন্যান্য সংগঠনও আয়োজন করেছে, তবে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সহযোগিতা করতে। শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতে আরও উন্নতভাবে আয়োজন করব। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম ও শিবিরের সংক্ষিপ্ত পরিচিতি বিতরণ করে শিবিরের কার্যক্রম সমাপ্ত হয়। শুধু প্রচারণা নয়, মানবিক ও ব্যবহারিক সহযোগিতায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে ছাত্রশিবির।