গাজী ইসমাইল ভাঁওয়ারী
বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলা শাখার “ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন ২০২৫ মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা কার্যালয়ে কেন্দ্রীয় শুরা সদস্য ও নরসিংদী জেলা আমীর মুফতী মোশাররফ হোসাইন রায়পুরী এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম ফরাজী এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর মুফতী যুবাইরর আহমদ ভৈরবী,কেন্দ্রীয় শুরা সদস্য ও নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইসমাঈল ভাঁওয়ারী, রায়পুরা পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হমিদ খাঁন ভাসানী, শিবপুর থানা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা আব্দুল কাদির সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সকলের পরামর্শ ক্রমে আগামী ১৬ জুন রোজ সোমবার বিকাল ৪ টা নরসিংদী প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নব নির্বাচিত আমীর মাওলানা হাবিবুল্লাহ মিরাজী ও নব নির্বাচিত মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানীকে , বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এতে নরসিংদী জেলা শাখার সকল নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের কে যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।