
আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেড়ে দুই গোষ্ঠির সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা জুরে আতঙ্ক ছড়িয়ে পরে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাকশিমুল বাজারের একটি জায়গা নিয়ে পাকশিমুলের বড় পাড়ার সাধর গোষ্ঠির নূরে আলমের সাথে বড় বাড়ি গোষ্ঠির মোহাম্মদ রউফ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে উভয় গোষ্ঠির বিপুল সংখ্যাক ধাঙ্গাবাজ টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে ব্যাপক ধাওয়া পালটা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এসময় আতঙ্ক ছড়িয়ে পরে পুরো এলাকা জুরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার তপন সরকার জানান, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

