নিউজ ডেস্ক
জুলাই বিপ্লবের অন্যতম শক্তি এর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সারাদেশে কমিটি গঠন প্রক্রিয়া চলমান। কমিটির পূর্ণতা; সাংগঠনিক ভিত তৈরি; রাজনৈতিক দল সুসংগঠিত করণের অন্যতম মাধ্যম।

সাংগঠনিক গতিবেগ-কার্যক্রম ত্বরান্বিত করণে নতুন রাজনৈতিক দল এনসিপি বন্ধ-পরিকর। তাই দলকে সুসংগঠিত করতে নরসিংদী জেলা সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনিকে প্রধান সমন্বয়কারী ও জেলা সংগঠক ওমর ফারুক খানকে যুগ্ন সমন্বয়কারী করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার ১৪ জুন এই কমিটির তালিকা সামাজিক গণমাধ্যম এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ভেরিফাই পেইজে পাবলিশ হয়। কমিটির তালিকা সামাজিক গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর হতেই নেতাকর্মীগণ তাদেরকে অভিনন্দন জানাতে শুরু করেন।

এব্যাপারে নরসিংদীর যুগ্ন সমন্বয়কারী ওমর ফারুক খান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমরা রাজ পথে লড়াই করেছি। এখন তাদের অধিকার ফিরিয়ে দিতে আমরা কাজ করে যাবো মনপ্রাণ দিয়ে।
অন্যান্যদের মধ্যে রয়েছেন আবির মৃধা, এম আর ফারাবি, আশরাফুল পলাশ, আখতার হোসেন সুহেল,রফিকুল ইসলাম সুজন, সামিয়া সরকার, তাসমিয়া রহমান মিম,রাজিয়া সুলতানা প্রমূখ।
উল্লেখ্য, এই কমিটিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত সাংগঠনিক দায়িত্ব পালন করবে। এটাই নতুন রাজনৈতিক দলের প্রথম রাজনৈতিক কমিটি নরসিংদীতে।


