নিউজ ডেস্ক

আজ বিকালে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর পারিবারিক কবরস্থানে ইসমাইল হোসেনকে দাফন করা হয়। এর আগে গত শনিবার (২১ জুন) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার ছয়দিন পর তার মৃত্যু হয়।

এদিকে জানাজা শেষে পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইসমাইল খুনে ফাঁসি দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পলাশ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পলাশ থানা ফটকে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন নরসিংদী শহর বিএনপি’র সাবেক সভাপতি বাবুল সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, নরসিংদী আন্তজেলা মালিক পরিবহন সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার ও সহ-সভাপতি শাহান শাহ শানু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজীব, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম প্রমুখ।